কোভিডের বন্ধিদশার মাঝেই শিশু ভর্তির সংখ্যা বেড়েছে প্রাথমিক স্কুলে - The News Lion

কোভিডের বন্ধিদশার মাঝেই শিশু ভর্তির সংখ্যা বেড়েছে প্রাথমিক স্কুলে

 



দি নিউজ লায়নঃ   কোভিডের বন্ধিদশার মাঝেই  শিশু ভর্তির সংখ্যা বেড়েছে প্রাথমিক স্কুলে। কোভিডকালেও শিলিগুড়ি শিক্ষা জেলার ৩০০০হাজারের কাছাকাছি প্রাথমিক স্তরে নতুন করে কচিকাঁচারা পঠন পাঠন মুখী হয়েছে। করোনার গেরোয় স্কুল বন্ধ তবে তার  মাঝেও ছাত্র ভর্তির এই সংখ্যা সরকারি শিক্ষা ব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরছে এমন ইঙ্গিত বলেই মনে করছে শিলিগুড়ি শিক্ষা জেলা সংসদ দপ্তর। জানা গিয়েছে শিলিগুড়ি শিক্ষা জেলার আওতায় থাকা প্রাথমিক স্কুল গুলোতে ছাত্রের সংখ্যা ছিল ৩৫৬২৮জন। 


তবে চলতি শিক্ষাবর্ষে স্কুল খুদেদের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৮৫৭৬। আর এই হিসেবে পরিষ্কার নতুন করে প্রায় ৩০০০এর বেশি খুদেরা স্কুলে ভর্তি হয়ে শিক্ষা ব্যবস্থার মধ্যে এসেছে বলেই জানান বুধবার শিলিগুড়ি শিক্ষা জেলা সংসদ ডঃ সুপ্রকাশ রায় ও প্রাথমিকের এসআই। এদিন শিলিগুড়ি শিক্ষা জেলা সংসদ দপ্তরে সাংবাদিক বৈঠক করে সুপ্রকাশ বাবু জানান অনেক প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট ও অনলাইনে পঠন-পাঠন সম্ভব নয়। সেখানে বিকল্প টেলিফোনিক ছাত্র-শিক্ষক যোগাযোগের মাধ্যমে স্কুলের সঙ্গে ছাত্রছাত্রীদের সেতুবন্ধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান আবার অনেক প্রবীণ শিক্ষক শিক্ষিকারা রয়েছেন যারা অনলাইন পঠন-পাঠন চালিয়ে যেতে স্বচ্ছন্দ নয়।


 সেই সব শিক্ষক শিক্ষিকার অভিভাবকদের টেলিফোন করে ছাত্র-ছাত্রীদের খোঁজ নেবেন। এতে প্রত্যেকে শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে কিনা? মাঝপথে লেখাপড়া ছেড়ে দিয়ে অন্য কোনো কাজে  ছাত্র-ছাত্রীদের লাগানো হচ্ছে কিনা তা অনুসন্ধান করা সহজ হবে শিক্ষক-শিক্ষিকাদের পক্ষে। এক্ষেত্রে অভিভাবকদের শিক্ষক-শিক্ষিকারা বুঝিয়ে ছাত্র-ছাত্রীদের মূলস্রোতে ফের ফিরিয়ে আনতে পারবেন। অন্যদিকে শিলিগুড়ি শিক্ষা জেলার তরফে ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছতে অনলাইনের বিকল্প স্থানীয় টিভি চ্যানেলের মাধ্যমেও ক্লাস গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।  ১৫জুলাই থেকে ১৫আগস্ট পর্যন্ত প্রাথমিক স্তরের তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর খুদে ছাত্র-ছাত্রীদের টেলিভিশনে ক্লাস নেওয়া হবে। এরপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীদের টিভিতে ক্লাস হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.